ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কঠোর পরিশ্রম করেছেন নেইমার

    কঠোর পরিশ্রম করেছেন নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত মৌসুম শুরুর আগে মোটা পেট নিয়ে পিএসজি ক্যাম্পে হাজিরা দিয়েছিলেন নেইমার। তার ছুটি কাটানোর সময় ‘ভুড়িওয়ালা ছবি’ ভাইরালও হয়েছিল। লিগ মৌসুম শুরুর আগেই অবশ্য বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা। 

    তবে এবারের লিগ মৌসুম শেষে ছুটিতে নেইমার ওজন বাড়াননি। বরং ছুটিতেও নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেছেন। কারণ তিনি জানেন, কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের সেরা ভরসা তিনি। সঙ্গে পিএসজি শিবিরে তার দাপট কমে গেছে। এমবাপ্পের হাতে ক্ষমতা এখন। গাফিলতির জায়গা নেই। 

    ব্রাজিলের পিএসজি ডিফেন্ডার মার্কুইনোস এটাকে আগের চেয়ে অনেক বেশি সংকল্পবদ্ধ নেইমার বলে উল্লেখ করেছেন, ‘আমি তাকে খুবই ভালো করে চিনি। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এটাই তার ব্যক্তিত্ব। প্রাক মৌসুমের শুরু থেকে এক দৃঢ়কল্প নেইমারকে দেখেছি আমি।’ 

    তিনি বলেন, ‘মৌসুমের শুরু থেকেই যাতে সেরা ছন্দে থাকতে পারে, সেজন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। তাকে এমনটা করতে দেখে খুবই ভালো লেগেছে। এটা তার এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ মৌসুম। নেইমার সেটা জানেন। তার সামর্থ্য দেখানোর জন্য সামনে দারুণ এক মৌসুম অপেক্ষা করছে বলে মনে করি।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ