ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শেখ কামালের মত বহুমুখী গুণের চর্চার আহবান প্রধানমন্ত্রীর

    শেখ কামালের মত বহুমুখী গুণের চর্চার আহবান প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কামাল ছিল বহুমুখী প্রতিভার অধিকারী। সে মুক্তিযোদ্ধা ছিল। কাজেই মুক্তি সংগ্রাম, দেশের সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তার যে অবদান সেটি মাথায় রেখে আমাদের যুব সমাজকে বলবো তারাও যেন খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সমাজ সেবা.. সবদিকে আরও আন্তরিক্ত হয়, নিজেদের আরও বেশি সম্পৃক্ত করে- সেটাই আমার আকাঙ্ক্ষা। ’- 

    আজ শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৭ টি ক্যাটাগারিতে ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তাঁর হয়ে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
    আবাহনী ক্লাব গড়ে তোলার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতা বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে কামালের সেই অবদানের কথা তুলে ধরেন। শেখ কামালের সে সময়কার সহচর ক্রীড়া সংগঠক হারুনুর রশীদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। খেলোয়াড় কোটায় শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেয়েছেন ক্রিকেটার লিটন কুমার দাস, শ্যুটার আব্দুল্লাহেল বাকী ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা। লিটন জিম্বাবুয়ে সফরে থাকায় পুরস্কার গ্রহণ করেছেন তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। উদিয়মান খেলোয়াড় কোটায় পুরস্কার নিয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী। ক্রিকেটার শরীফুল ইসলামের পুরস্কার গ্রহণ করেন তাঁর ভাই আশরাফুল ইসলাম। ক্রীড়া সাংবাদিকতায় এবার শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার গ্রহণ করেছেন কাশীনাথ বসাক।  
    এছাড়া সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার নিয়েছেন সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামিম।

    এছাড়া অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে এই পুরস্কার নিয়েছেন বিওএর সভাপতি ও সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ