ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক সহ আহত ২

    ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক সহ আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে সীমানার বেড়া কেটে  জমি দখল  বাধা দিলে প্রতিপক্ষের হামলায় শিক্ষক সহ দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শিক্ষক সাইফুল্লাহ ও তার খালাত ভাই ইন্দুরকানী উপজেলার ভবানীপুর গ্রামের মেহেদী হাসান। 

    জানা যায়, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে শিক্ষক সাইফুল্লাহদের  থাকা বিরোধীয় জমি শালিশ বৈঠকে তারা পায়। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত না মেনে প্রতিপক্ষ নুরুল ইসলাম কবিরাজ,তার স্ত্রী রওশনআরা, ভাই ইয়াছিন কবিরাজ ও তার ছেলে দাও ও লাঠি নিয়ে জমি দখল করতে সীমানা বেড়া কাটতে যায়। তখন শিক্ষক সাইফুল্লাহ ওতার খালাত ভাই বাধা দিলে তাদেরকে পিটিয়ে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দাও ও লাঠি উদ্ধার করে। এ বিষয় আহত শিক্ষক সাইফুল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় হামলায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ