ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় খালের বাঁধ অপসারণের দাবীতে মানববন্ধন

    মঠবাড়িয়ায় খালের বাঁধ অপসারণের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী ও বরগুনার বিষখালী নদীর সংযোগ খাল উপজেলার মিরুখালী ইউনয়নের বাদুরা গ্রাম এলাকায় খালের ওপর একাধিক বাঁধ অপসারণের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসি।

    শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার মিরুখালী ইউনয়নের গাজীরহাট বাজার সংলগ্ন ভুতা খালের পাড়ে বাদুরা, ছোট শৌলা, বড় শৌলা, ভগিরথপুর ও ঘোপখালী গ্রামবাসি এ মানববন্ধনের আয়োজন করেন। স্থানীয় সমাজ সেবক শাহ আলম আকনের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ, মাওলানা সাব্বির আহম্মেদ, সাবেক প্রধান শিক্ষক মান্নান গাজী, কৃষক মো. আলী হোসেন, মিরাজ গাজী, সেরাজ গাজী প্রমূখ।

    বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী মাওলানা কালাম শরীফ মাননীয় প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বলেশ্বর-বিষখালী নদীর সংযোগ খালে (বাদুরা এলাকায়) দোগনা ও ভুতা খালে বহু বছর ধরে একাধিক বাধ দিয়েছে। তাকে অনুসরণ করে স্থানীয় স্বর্থেন্বসী মহল আরও কয়েকটি বাঁধ দেয়। যার ফলে এলাকার সহস্রাধিক একর জমিতে সারা বছরই জলবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। যে কারনে এসব এলাকায় সহস্রাধিক  একর জমি অনাবাদি থাকছে এবং এর পাশাপাশি মৌসুমী সবজি ও দেশীয় মাছ এমনকি গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে দোগনা ও ভুতা খালের বাঁধ অপসারনের দাবী জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ