ভোলায় আইনজীবীদের মানববন্ধন

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বিএনপি-পুলিশ সংঘর্ষে ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ রবিবার দুপুরে ভোলা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে আইনজীবিরা হত্যাকান্ডের প্রতিবাদ এবং বিচার দাবীতে শ্লোগান দেন।
প্রতিবাদ সভায় জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ভোলার সভাপতি এডভোকেট সালাউদ্দিন হাওলাদার সভাপতিত্ব করেন।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন