ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

বাড়তে পারে ট্রেনের ভাড়া !

বাড়তে পারে ট্রেনের ভাড়া !
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেড়েছে বাসের ভাড়া। এ পরিস্থিতিতে ট্রেনের ভাড়াও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী  নূরুল ইসলাম সুজন। 

রোববার রেলমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রেলমন্ত্রী একটি দৈনিকের অনলাইনকে বলেন, 'ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।'

তিনি বলেন, 'বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে'।

তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি'।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন