ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাউফলে সিঁদ কেটে শিশু অপহরন, ১৬ ঘন্টা পর উদ্ধার

    বাউফলে সিঁদ কেটে শিশু অপহরন, ১৬ ঘন্টা পর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে মো. রিসান (৭) নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরন করে নিয়ে যাওয়ার প্রায় ১৬ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

    বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন ,‘ বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়নের পাটকাঠী খেয়াঘাট এলাকা থেকে রোববার বিকেল পৌনে চারটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    জাকির হোসেন বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা মো. হালিমের ছেলে।

    রিসান কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের বাসিন্দা মোসা. হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করেন। আর তাঁর (হাবিবুর) স্ত্রী মোসা. হাওয়া বেগম (৩৫) তাঁদের দুই সন্তান মো. রিসান (৭) ও মো. শরীফকে (১৪) নিয়ে হাওয়া বেগমের বাবা মো. কুদ্দুস আকনের (৬৩) ঘরে থাকেন।

    হাওয়া বেগম বলেন,‘শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে আটটার দিকে রিসান ও শরীফকে নিয়ে একই শোয়ার খাটে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ১২ টার দিকে প্রকৃতির ডাকে ঘুম ভাঙে শরীফের। ওই সময় দেখতে পান ঘরের দরজা খোলা। রিসানকে দেখতে না পেয়ে শরীফ চিৎকার করলে তাঁর ঘুম ভেঙে যায়। তিনিও চিৎকার করেন। বাড়ির লোকজন ছুটে আসে। পরে দেখতে পান ঘরের সামনের অংশে পশ্চিম পাশে সিঁদ কাটা।

    ধারনা করা হচ্ছে, সিঁদ কেটে ঘরে ঢোকে শিশুটিকে অপহরন করে দরজা খুলে নিয়ে যায়।

    শিশুটির নানা মো. কুদ্দুস আকন (৬৩) অভিযোগ করেছেন, জাকির হোসেনের সঙ্গে যৌথভাবে কাচা মালের ব্যবসা করতেন। কয়েক মাস পর জাকির যৌথ ব্যবসার টাকা নিয়ে পালিয়ে যায়। ওই জাকির হোসেনই তাঁর নাতি রিসানকে অপহরন করেছে। হয়তো রিসানকে বিক্রি করে দেওয়ার জন্যই এই জঘন্য কাজটি করেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ