ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি নিষিদ্ধ

তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি নিষিদ্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী মঙ্গলবার (১০ মহররম) পবিত্র আশুরা পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল বের হবে। তাজিয়া মিছিল নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিষেধাজ্ঞার মধ্য আছে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো যাবে না। আজ রোববার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিরা দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন, যা ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। এটা ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক, ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার জন্য হুমকি। তা ছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আঁতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।

তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ সময় পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে ডিএমপি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন