ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে: রিজভী

    ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে: রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেট্রল ও অকটেন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয়, তিনি একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার।’

    উল্লেখ্য, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমাদেরকে ডিজেল আমদানি করতে হয়, কিন্তু পেট্রল ও অকটেন আমাদের দেশে যে গ্যাস হয়, তারই বাইপ্রোডাক্ট থেকে তৈরি হয়।’

    রিজভী বলেন, ‘দেশেই যদি উৎপাদন হবে তবে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম কেন বাড়ানো হলো। আমি এখন হাসব, না কাঁদব?’ 

    রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, ‘ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ঝড় কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে আন্দোলনের উত্তাল পথ থেকে বিচ্যুত করতে পারবে না। শেখ হাসিনার এ দুঃশাসন মোকাবিলায় নেতা–কর্মীরা প্রস্তুত হচ্ছে।’

    রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন, এ বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকত, কিন্তু সেটি হয়নি। অল্প কিছু কম হবে, তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে। অর্থমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা বলেছেন, দেশ সিঙ্গাপুরের থেকেও এগিয়ে গেছে। কিন্তু, ওনারা যে বিমানে উঠেছিলেন, সেটা সিঙ্গাপুর, কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছেন শ্রীলঙ্কায়। আমাদের অর্থনীতি গেছে, টাকা গেছে, বিদ্যুৎ গেছে। সবকিছু নিঃশেষ হয়ে গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ