ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

চাচাকে বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন

চাচাকে বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঠাকুরগাঁওয়ে চাচাকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক স্কুলছাত্রী। রোববার ভোর থেকে জেলার রুহিয়া থানার ওই ছাত্রী অনশন শুরু করে। বিষয়টি জানাজানি হওয়ার পর অস্বস্তিতে পড়েছে পরিবারের সদস্যরা।

স্কুলছাত্রীর বলেন, ‘তিন বছর আগে চাচার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাত দেখাতো। তাই বাধ্য হয়ে অনশন শুরু করেছি। আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।’

অনশনে বসা স্কুলছাত্রীর বাবা বলেন, ‘এ ঘটনায় লজ্জায় বাইরে মুখ দেখাতে পারছি না। আর বিয়ের বিষয়টি মেনে নেওয়া সম্ভব না। কারণ যার সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে তিনি আমার ভাই। মেয়েকে অনেক বুঝিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

পশ্চিম রুহিয়ার ইউনিয়নের চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। বিস্তারিত জেনে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন