ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • টাইগারদের উড়িয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

    টাইগারদের উড়িয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাগ্য সাহসীদের পক্ষে যায় এবং জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা সাহসী। মাথার ওপর ২৯১ রানের বড় লক্ষ্য। ওদিকে ৪৯ রানে নেই ৪ উইকেট। অধিনায়ক হিসেবে তিনি ‘সম্মানজনক হারের’ পথে হাঁটতে পারতেন। কিন্তু চাকাভা বেছে নিলেন ভয়ের পথটি। সঙ্গী হিসেবে পেলেন আত্মবিশ্বাসী সিকান্দার রাজাকে। দু’জন দুর্দান্ত ব্যাটিং করে, রেকর্ড জুটি গড়ে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছেন। এক ম্যাচ হাতে রেখে নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেন।

    গত বছর জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ পানির মতো জিতেছিল বাংলাদেশ। ওই আত্মতুষ্টির সঙ্গে টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয়ের অতি আত্মবিশ্বাস ডুবিয়েছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে তিনশ’ ছাড়ানো রান করেও হারের মুখ দেখা বাংলাদেশ সিরিজ বাঁচানোর ম্যাচে রক্ষনাত্মক ব্যাটিং করেছে। ওপেনিং জুটিতে ৭১ রান করে বাংলাদেশ। চতুর্থ উইকেট হারায় ১৪৮ রানে। চাপ ছিল। কিন্তু অতি চাপ নিয়ে খোলসে ঢুকে যায় সফরকারীরা। ব্যাটিং স্বর্গেও আটকে যায় তিনশ’র আগে।

    বাংলাদেশ দলের হয়ে ওপেনার ও অধিনায়ক তামিম ৪৫ বলে ৫০ রানের ভালো ইনিংস খেলেন। তিনি ১০টি চার ও এক ছক্কায় ওই রান করেন। তার ওপেনিং সঙ্গী আউট হন ছয় রানের ব্যবধানে ব্যক্তিগত ২০ রানে। এরপর মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত সেট হয়ে সাজঘরে ফেরেন। চারে নামা মুশি ৩১ বলে যোগ করেন ২৫ রান। তবে তিনে নামা নাজমুল শান্ত সুবিধা করতে পারছিলেন না। তিনি ৫৫ বলে পাঁচটি চারে ৩৮ রান করে আউট হন। 

    শান্তর সঙ্গে কচ্ছপ গতির ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ। তবে ক্রিজে এসে আফিফ হোসেন সাবলীল শুরু করেন। তাদের জুটিতে ভালো রানের আশা ছিল। আফিফ ৪১ বলে চারটি চারে ৪১ রান করে ফিরে গেলে ওই আশা ফিকে হয়ে যায়। মাহমুদউল্লাহ ইনিংস শেষ করে ফেরেন। শুরুতে হজম করা বলের সমান রান তুলে শেষ টানেন। তার ব্যাট থেকে দল তিনটি চার ও তিন ছক্কায় ৮৪ বলে ৮০ রান পায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ