ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বেনাপোলে ওয়ান স্যুটার পিস্তল ও বিদেশি মদসহ ব্যবসায়ী আটক  

    বেনাপোলে ওয়ান স্যুটার পিস্তল ও বিদেশি মদসহ ব্যবসায়ী আটক  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোলর সাদিপুর ও পুটখালি সীমান্ত থেকে পৃথক অভিযানে ১টি ওয়ান স্যুটার পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫ বোতল বিদেশি মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে এ অস্ত্র-গুলি উদ্ধার ও মদ সহ তাকে আটক করা হয়।

    বিজিবি জানায়, বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান স্যুটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। ২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    অপরদিকে, বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদসহ সাদিপুর গ্রামের  নজরুল ইসলামের ছেলে মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

    বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আশরাফ আলী জানান, আটককের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
     


    মহসিন মিলন/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ