ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • গলাচিপায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত

    গলাচিপায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

    সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষিত নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫জন অস্বচ্ছল নারীকে বিকাশের মাধ্যমে দু’হাজার টাকা করে প্রদান করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ