ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কুয়াকাটা-ঢাকা রুটে অত্যাধুনিক পরিবহন চালু

    কুয়াকাটা-ঢাকা রুটে অত্যাধুনিক পরিবহন চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা-ঢাকা রুটে প্রথমবারের মতো চালু হয়েছে অত্যাধুনিক ডাবল ডেকার ইউরো কোচ নামে একটি পরিবহন। সোমবার সকালে কলাপাড়া বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি হীরা হাওলদার স্বপনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ায় পর থেকেই সাগরকন্যা কুয়াকাটায় দেশী-বিদেশি পর্যটকরা আসতে শুরু করেছে। তাই পর্যটকদের কথা চিন্তা করে স্লিপার কোচ সার্ভিস চালু হয়। এই পরিবহনে রয়েছে এয়ারকন্ডিশনসহ ফ্রি ওয়াইফাই ও সিসি ক্যামেরার ব্যবস্থা। এই পরিবহন প্রতিদিন কুয়াকাটা থেকে ঢাকার আবদুল্লাহপুর আসা-যাওয়া করবে।

    ইউরো কোচের কলাপাড়া কাউন্টার ইনচার্জ মো. জব্বার সরদার বলেন, প্রাথমিকভাবে এই কোচে যাতায়াতের জন্য সিঙ্গেল কেবিন ১৫০০ ও ডাবল কেবিন ৩ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে এই ভাড়া কমানো বা বাড়ানো হতে পারে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ