ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষনা

    জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

    কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ আগস্ট ঢাকায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় প্রতিবাদ সমাবেশ এবং ১২ আগস্ট সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদে সমাবেশ হবে। 

    সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। 

    দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, ‘দুদিনের কর্মসূচি পালনের পর আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে এগিয়ে যাব। কর্মসূচির মাধ্যমে এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তরান্বিত করব।’

    গত ৩১ জুলাই ভোলার সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম ও ছাত্রদলের নুরে আলমের মৃত্যু এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে এ সমাবেশ হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ