ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সাকিবকে চিঠি দিলো বিসিবি

    সাকিবকে চিঠি দিলো বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি বাতিল করতে সাকিব আল হাসানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাঁহাতি এ অলরাউন্ডারকে ই-মেইল করা হয়েছে বলে জানানো হয়েছে।

    বেট উইনার নিউজ হচ্ছে বেট উইনারডটকমের একটি সহ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

    বিসিবি থেকে সাকিবকে বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্নিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে।

    বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

    তবে সাকিবের দাবি, বেটউইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই বলে জানান তিনি।

    যদিও দেশের আইনের প্রতি সম্মান দেখিয়ে চুক্তি বাতিল করতে পারেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার। এ মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ