ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • এশিয়া কাপ শেষ বুমরাহর

    এশিয়া কাপ শেষ বুমরাহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে পেস আক্রমণের সেরা ভরসা জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা টি-২০ বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। 

    ভারতীয় ক্রিকেট বোর্ডের দলীয় সূত্রে বিষয়টি সংবাদ মাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে। বিসিসিআই নির্বাচকরা সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করতে পারেন বলেও জানানো হয়েছে।  

    ডানহাতি ভারতীয় পেসার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। তবে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে আট ম্যাচের সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়। এর আগে আরেক ভারতীয় পেসার হার্শেল প্যাটেল ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। 

    এশিয়া কাপের দলে ফিরতে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটার কেএল রাহুল এবং বিরাট কোহলি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে স্লগে ভালো করতে না পারলেও দিনেশ কার্তিক দলে টিকে যাবেন বলে মনে করা হচ্ছে। স্পিনার রবিশচন্দন অশ্বিন ফিরতে যাচ্ছেন এশিয়া কাপের দলে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ