ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

    ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাক ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।  

    মৃত মাওলানা শহীদ (৩০) উপজেলার কালারাইতা গ্রামের মসজিদ বাড়ির গোলাপুর রহমানের ছেলে।  

    মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।  এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া টু কালারাইতা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

    ওসি আরও জানায়, কানকিরহাটগামী মোটরসাইকেল আরোহী মাওলানা শহীদ একটি মালবোঝাই ট্রাক ওভারটেক করতে গেলে ট্রাকের পেছনে বডির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।  এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ