ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

    লালমোহনে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে মোসা. জয়নব বিবি (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে ওই তরুণীর বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়। সে চেয়ারম্যান বাজার এলাকার আব্দুল বারীর মেয়ে।

    মৃত জয়নবের মা খালেদা বেগম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল জয়নব। কিছু খেতে পারছিল না সে। অসুস্থতার জন্য প্রায় সময়ই চিৎকার করতো জয়নব।  সকালে তাকে ঘরে রেখে কবিরাজের কাছে যাই চিকিৎসার জন্য। এরপর এসে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে সে। আমাদের ধারণা অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরেই গলায় ফাঁস দিয়েছে জয়নব। 

    এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত জয়নবের লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ