ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি 
  • কাল ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    কাল ঢাকায় সমাবেশ করবে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাল বৃহস্পতিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে বিএনপি আহুত দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম এটি। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় এ সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ শুরু হবে বেলা ২টায়।

    মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে আগামী শুক্রবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। কালকের সমাবেশের ব্যাপারে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বলেন, স্মরণকালের লোকসমাগম ঘটবে এ সমাবেশে। সেভাবে আমরা সব প্রস্তুতি নিয়েছি। ঢাকা মহানগর ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যেভাবে এই সমাবেশে আসবেন- তাতে দুপুরের মধ্যেই এই এলাকা জনসমুদ্রে পরিণত হবে।

    মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম বলেন, ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন। শুধু তাই নয়, ঢাকাবাসীর মধ্যে যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত নন- তারাও এই সমাবেশে আসবেন বলে আমরা ধারণা করছি। কারণ জ্বালানি তেল, দ্রব্যমূল্য বৃদ্ধি- এগুলো কোনো রাজনৈতিক বিষয় নয়। সর্বস্তরের মানুষই আজ ভুক্তভোগী। কাজেই এই সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটবে। তাছাড়া আমাদের এই সমাবেশ হবে শান্তিপূর্ণ। ঐতিহাসিক এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা দেব- অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

    নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সর্বশেষ জনসমাবেশটি অনুষ্ঠিত হয়েছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ