ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

    ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে ১০০ দিনের কিছু বেশি বাকি। এরইমধ্যে টুর্নামেন্টের ফেভারিটরা জানান দিচ্ছে আসরে তারা দেখতে কেমন হবে।

    সম্প্রতি বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিলের হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচন হয়েছে। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি জার্সিগুলো উন্মোচন করে।

    ব্রাজিলের হোম জার্সিটি তাদের ঐতিহ্যবাহী হলুদ ও সবুজের মিশেলে। যেখানে অ্যাওয়ে কিটে থাকছে ক্লাসিকাল নীল। এই রঙের অ্যাওয়ে জার্সি দলটি ১৯৫৪ বিশ্বকাপ থেকে পরে আসছে।

    দুটি জার্সিই জাগুয়ার প্যাটার্নে করা হয়েছে। তবে এবারের হলুদ হোম জার্সিটি আগের ক্লাসিক গোল্ড থেকে কিছুটা উজ্জ্বল করা হয়েছে। কলারে সবুজের সঙ্গে নীল স্ট্রাইপ দেওয়া হয়েছে। জার্সির একমাত্র বোতামটি অনেকটা দেশটি পতাকার সঙ্গে মিল রাখা হয়েছে।

    অন্যদিকে অ্যাওয়ে কিটে কোনো কলার বা বোতাম রাখা হয়নি। তবে গোলকিপারের জার্সিতে হোম ও অ্যাওয়ে কিটের মিশেল রাখা হয়েছে।

    রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীরা ২০ বছর আসরটির ট্রফির দেখা পায় না। সবশেষ তারা ২০০২ বিশ্বকাপ জিতেছিল।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ