ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ওসি তদন্তসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা 

    ভোলায় ওসি তদন্তসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা 
    নুরে আলম।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান সিফাত বাদী হয়ে ভোলা থানার সাব ইন্সপেক্টর আনিস উদ্দিনকে প্রধান করে ওসি তদন্ত আরমানসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার ভোলার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

    বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ‌‘আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য, জ্বালানি-তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। আহত হন ১০ পুলিশসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম তিনদিন পর ৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ