ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাতে মেহেদি লাগিয়ে ঘুম, সকালে মিললো গৃহবধূর মরদেহ

    রাতে মেহেদি লাগিয়ে ঘুম, সকালে মিললো গৃহবধূর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে লিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের স্লুইজ এলাকার বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো. মহিউদ্দিনের মেয়ে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের তরিকুল ইসলাম হৃদয়ের সঙ্গে বিয়ে হয় লিজার। বিয়ের পর থেকে লিজা তার স্বামীর সঙ্গে সেখানে থাকতেন। এক মাস আগে লিজা তার বাবার বাড়িতে বেড়াতে এসে সেখানে আর যেতে চাননি।

    বুধবার রাতের খাবার খেয়ে লিজা হাতে মেহেদী লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ