ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি:নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি:নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদের এক জরুরি সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিসির বর্তমান ভাড়া তালিকায় উল্লিখিত কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে পণ্য পরিবহনের যে ভাড়া নির্ধারণ করা আছে সেই ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের বৃদ্ধিকৃত মূল্য সমন্বয় বাবদ ২২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

আরও বলা হয়, ঢাকা, বরিশাল ও চাঁদপুর ছাড়া দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ যুক্ত হবে।

নতুন ভাড়া ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন