ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর সাংবাদিক রুহুল আমিনের পিতার‍ ‍ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক  ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে স্বর্ণের দাম আরও কমল, দাঁড়াল এক বছরের মধ্যে সর্বনিম্নে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ
  • যুদ্ধ এখনো শেষ হয়নি, ইরানে আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

    যুদ্ধ এখনো শেষ হয়নি, ইরানে আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো স্থলসেনা ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে এবং যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। খবর সিএনএন-এর। 

    এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং ১৫-দফা চুক্তির একটি উত্তর ‘প্রত্যাশা’ করছে তারা।

    গত কয়েক ঘণ্টায় তেহরানে দফায় দফায় হামলার শব্দ শোনা গেছে এবং ইরান জানিয়েছে যে, চলতি মাসে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টেও হামলা চালিয়েছে।

    অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ এর জন্য কঠোর মূল্য আদায় করবে।

    বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ