ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • চুক্তি বাতিল করলেন সাকিব

    চুক্তি বাতিল করলেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে করা চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়ার পর তিনি  চুক্তিটি বাতিল করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন সাকিব। 

    এর আগে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসান চুক্তি বাতিল না করলে তার জাতীয় দলেই জায়গা হবে না এবং বিসিবির সঙ্গে তার কোনো সম্পর্কও থাকবে না। 

    আজ ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের পাপন আরও বলেন, ‘সাকিবকে চিঠি দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সে এটার জবাব দেবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব।’

    ‘আমাদের খুব শিগগিরই এশিয়া কাপের দল ঘোষণা করতে হবে। এর জন্যই বোর্ডের যারা ছিল সবার সঙ্গে আলাপ হলো। দল আগামী কালই দিয়ে দিতে পারি। পরশু হতে পারে। সাকিবের বিষয়টি নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি প্রথম থেকেই বলে আসছি এ ব্যাপারে জিরো টলারেন্সে আমরা। যে যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করুক আমাদের কাছে এটির কোনো সুযোগ নেই। আশরাফুলের মতো ক্রিকেটারকেও একটা সময় বাদ দেওয়া হয়েছে। এখানে আসলে কোনো সুযোগ নেই’-পাপন যোগ করেন।

    এর আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেটউইনার’ নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি বাতিল করতে সাকিব আল হাসানকে চিঠি দেয় বিসিবি। বাঁহাতি এ অলরাউন্ডারকে ই-মেইল করা হয়েছে বলে জানানো হয়।

    বেট উইনার নিউজ হচ্ছে বেট উইনারডটকমের একটি সহপ্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

    বিসিবি থেকে সাকিবকে বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্নিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে।

    বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

    তবে সাকিবের দাবি, বেটউইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই বলে জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ