ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

জ্বালানি তেলের দাম কেন বাড়ল, পরিষ্কার ব্যাখ্যার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলের দাম কেন বাড়ল, পরিষ্কার ব্যাখ্যার নির্দেশ প্রধানমন্ত্রীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে জ্বালানি তেলের দাম কেন বাড়ল, তা যেন মানুষকে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়- এ জন্য বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ নীতির ফলে দেশে শক্তিশালী একটি শিল্পখাত গড়ে উঠবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বৈঠকে ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। যদি কেউ এটি করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একই রকম শাস্তি হবে। তবে ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি। নীতিমালা করে এগুলো নির্ধারণ করা হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন