ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পিরোজপুরে ঘুমন্ত স্বামীর দুই কবজি কেটে বিচ্ছিন্ন করে দিলেন স্ত্রী!

    পিরোজপুরে ঘুমন্ত স্বামীর দুই কবজি কেটে বিচ্ছিন্ন করে দিলেন স্ত্রী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জাহারুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ আহত জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে।

    শুক্রবার (১২আগস্ট) ভোর রাতে উপজেলার বালিহারী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জাহারুল ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন।

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা ওই দিন সকালে মুমূর্ষু অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।  

    নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, আহত জাহারুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সংজ্ঞাহীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জাহারুলের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী মুর্শিদাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ