ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • মেসি হাসলে দল হাসে, বললেন গালতিয়ের

    মেসি হাসলে দল হাসে, বললেন গালতিয়ের
    লিওনেল মেসির প্রশংসায় পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএজি) ড্রেসিংরুম তারকায় ঠাসা। অভিজ্ঞ ও উদীয়মান মিলিয়ে তারকাদের অভাব নেই দলটিতে। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে আছেন ইউরোপ মাতানো বেশ কিছু তারকা। তবে সবকিছুর ঊর্ধ্বে মেসির উপস্থিতি।

    পিএসজিতে এই মৌসুমে নতুন কোচ হিসেবে যোগ দেওয়া ক্রিস্তোফ গালতিয়েরও মেসিতে মোহাবিষ্ট হয়েছেন। গালতিয়ের পিএসজি ফরোয়ার্ডের প্রশংসা করে বলেছেন, মেসি হাসলে দল হাসে।


    গত মৌসুমে নিসের কোচ ছিলেন গালতিয়ের। তখন প্রতিপক্ষের কোচ হিসেবে সামলিয়েছেন মেসিকে। এবার কোচ হিসেবে পিএসজির ডাগআউটে যোগ দিয়ে কাজ করছেন আর্জেন্টাইন তারকার সঙ্গে। সাবেক বার্সেলোনা তারকার উপস্থিতি দলকে কতটা প্রভাবিত করে, গতকাল এর ব্যাখ্যা দিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ ছাড়া সে ক্লাব ফুটবলে সবকিছু জিতেছে। সে ব্যক্তিগত সব পুরস্কারও জিতেছে। তবু সে সন্তুষ্ট নয়। তবে আমার মনে হয় সে খুশি। আর লিও হাসলে দলও হাসে। সে সতীর্থদের কাছে ভালোবাসার ও প্রশংসনীয়।’

    মেসিকে পরিচালনায় কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে গালতিয়ের বলেছেন, ‘লিও সমস্ত অনুশীলন সেশন ঠিকমতো করছে। সতীর্থদের সঙ্গে প্রস্তুতির সময় হাসাহাসির মাধ্যমে বাক্যবিনিময় করছে। সে দলের ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। মাঠে তার সঙ্গে কাজ করতে পারা এবং হ্যালো বলার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। সে শিষ্যদের জন্য উদাহরণ।’

    পিএসজির হয়ে প্রথম মৌসুম আশানুরূপ কাটেনি মেসির। ৩৪ ম্যাচে করেছিলেন ১১ গোল। নতুন মৌসুমে খুদে জাদুকর করছেন ৩ গোল দুই ম্যাচে। ক্লেরমন্তোর বিপক্ষে তিনি অবিশ্বাস্য ১ গোল করেছেন বাইসাইকেল কিকে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ