ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • জনসনের ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা

    জনসনের ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বছর থেকে ট্যালকম বেবি পাউডার উৎপাদন ও বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ওই বেবি পাউডারে ক্যান্সারের উপাদান মেলার অভিযোগে বছর দুই আগে যুক্তরাষ্ট্রে এ পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়। এখন সব দেশেই বিক্রি বন্ধের ঘোষণা দিলো মার্কিন এই হেলথকেয়ার জায়ান্ট।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্যালকম পাউডারে অ্যাজবেস্টসের মত ক্ষতিকর উপাদান থাকায় ডিম্বাশ্বয় ক্যান্সার হচ্ছে বলে হাজারো নারী অভিযোগ করেছেন। তবে জনসন অ্যান্ড জনসন সব সময় দাবি করেছে, গবেষণায় তাদের পণ্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের যেসব কারখানায় ট্যালকম পাউডার উৎপাদন হতো, আগামীতে সেখানে তৈরি হবে কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার। এটা তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। ইতোমধ্যে বিভিন্ন দেশে তাদের কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার বিক্রি শুরু হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ