ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • পররাষ্ট্রমন্ত্রীর ‘বেহেশতে আছে’ উক্তি জনগণের সঙ্গে তামাশা

    পররাষ্ট্রমন্ত্রীর ‘বেহেশতে আছে’ উক্তি জনগণের সঙ্গে তামাশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দেশের মানুষ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে। জীবন দুর্বিসহ হয়ে উঠেছে, সেই সময় পররাষ্ট্রমন্ত্রী জনগণকে বেহেশতে যাওয়ার কথা বলেছেন। তার এই পরিহাস করার কোনো অধিকার নেই। এখন দেশে প্রচুর লুটপাট হচ্ছে, সেই লুটপাটের জন্য জনগণের সঙ্গে তারা পরিহাস-তামাশা শুরু করেছে'।

    আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

    মির্জা ফখরুল বলেন, 'বিদ্যুৎ খাতে বিশেষ দায়মুক্তি আইন তৈরি করে দুর্নীতি ও লুটপাটের জন্য সংশ্লিষ্ট আমলা-প্রকৌশলীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি সময় আসে তাহলে আমরা (বিএনপি) এর বিচার করবো'।

    বিএনপি নির্বাচিত হয়ে সরকারে গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করবে, সে ক্ষেত্রে দলের পক্ষ থেকে ১২ দফা প্রস্তাব তুলে ধরেন মির্জা ফখরুল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ