ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • অপহরণ চেষ্টার অভিযোগে পটুয়াখালীতে আটক ২

    অপহরণ চেষ্টার অভিযোগে পটুয়াখালীতে আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে সংঘবদ্ধ চক্রের অপহরণের ঘটনায় দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনাটি ঘটে।

    আটককৃতরা হলো- মাগুরা জেলার শালিখা এলাকার আ: মতিন মোল্লা (৪৫) ও পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা গ্রামের মো: আলমগীর হোসেন (৩৫)।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭/৮ জনের একটি চক্র উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোতাহার প্যাদার ছেলে মো. হায়দার আলী প্যাদাকে (৪৫) তার বাড়ির সামনে থেকে মাহিন্দ্রায় তুলে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। হায়দারের ডাক চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন পায়রা সেতুর টোলপ্লাজায় মাহেন্দ্রা গাড়ীটি আটকে ফেললে অপহরণকারীরা ভিকটিমকে গাড়িতে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আ: মতিন মোল্লা (৪৫) ও আলমগীর হোসেন নামের দুই অপহরণকারীকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে এবং ভিকটিম হায়দার প্যাদাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

    হায়দার প্যাদার স্ত্রী আসমা বেগম জানান, মাহেন্দ্রায় তুলে বেধরক মারধর করায় তার স্বামী হায়দার জ্ঞান হারিয়েছে এবং তার গলায় গুরুত্ব আহত হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুজনসহ আরও চার-পাচ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আসমা। 

    দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ