ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি 
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষনা

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর এর ৩০ টি ওয়ার্ডে শোকাবহ আগস্ট মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের ধারাবাহিকতা ও আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

    কর্মসূচীর মধ্যে রয়েছে,  ১৫ আগস্ট সূর্যদয়ের সাথে সাথে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

    দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হবে। একই দিন নগরীর বটতলা নব আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যোহরবাদ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

    এছাড়াও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন উপলক্ষে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

    শনিবার রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ