ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন দুদু

    পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন দুদু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দেশের মানুষ বেহেশতে আছে’-পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই যার দাম বাড়েনি। দেশের জনগণ কষ্টে আছে। এ রকম অবস্থায় জনগণের সাথে মশকরা করে যারা বলে দেশের মানুষ বেহেশতে আছে। তাদের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।’

    শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

    দুদু বলেন, ‘তেলের মূল্য বৃদ্ধির কারণে এর প্রভাব সর্বস্তরে পড়েছে। ইতোমধ্যে শিল্প-কারখানায় ব্যাপকভাবে ধস নেমেছে। উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এমন কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য নেই যার দাম বাড়েনি। এর আগের দাম বৃদ্ধি ও বর্তমান দাম বৃদ্ধি মিলে কোনো কোনো জিনিসের ২০০ গুণ দাম বেড়েছে।’

    তিনি বলেন,‘এই সরকার নির্বাচিত সরকার নয়। মানুষের ভোটের প্রয়োজন হয়নি, গায়ের জোরে তারা ক্ষমতায় এসেছে। এই কারণে এ সরকার জবাবদিহিতার বাইরে। সঠিক নির্বাচন হলে বোঝা যেত আওয়ামী লীগ দল কতটা অজনপ্রিয় কিন্তু দেশে তো নির্বাচন নেই। নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। আর এ জন্যেই সরকার বেপরোয়া হয়ে গেছে।’

    তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের একটা অংশ বেহেশতে আছে। এদের শতকরা হার ২০ ভাগ হতে পারে। এরা দুর্নীতি, লুটপাট করে খাচ্ছে। দেশের বাকি সকল জনগণ ভয়ঙ্কর কষ্টে আছে। এর থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা। সভ্য দেশ হলে নির্বাচনের মাধ্যমে এর থেকে বের হয়ে আসা যায়। কিন্তু এটা তো সভ্য দেশ নয়। নির্বাচনের ব্যবস্থা ভেঙে ফেলেছে তাই এর থেকে বেরিয়ে আসতে হলে রাস্তায় নামতে হবে।’

    সংগঠনের সভাপতি জনি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ