ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ফিলিং স্টেশনের একাংশ জমি দখলের অভিযোগ

    মঠবাড়িয়ায় ফিলিং স্টেশনের একাংশ জমি দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরোধীয় জমিতে আদালতে মামলা চলমান থাকলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানের দখলে থাকা হাওলাদার ফিলিং স্টেশনের জমি প্রকাশ্য দিবালোকে দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের ফিলিং স্টেশনের প্রায় ৫ লাখ টাকার ব্যবসায়ীক ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার তুষখালী গ্রামের মৃত. মনিন্দ্রনাথ দেবনাথের পুত্র মৃনাল দেবনাথের কাছ থেকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৩০ শতক ও অন্যান্য শরীকদের কাছ থেকে ৩৪ শতক জমি মোট ৬৪ শতক জমি ক্রয় করে হাওলাদার ফিলিং স্টেশন নামে চার বছর ধরে ব্যবসা করে আসছিলেন। 

    এতে মৃনালের ছোট ভাই বিভাষ দেবনাথ ওই জমিতে মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরোধিতা করে আসছেন। বিভাষ এ জমির মালিকানা দাবী করে আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করেন। বিচারাধীন মামলার চুড়ান্ত রায় না হলেও  শনিবার (১৩ আগস্ট) দুপুরে প্রতিপক্ষ বিভাষ ও তার দলবল ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের দখলে থাকা ফিলিং স্টেশনের একাংশ জমি তারকাটা দিয়ে বেড়া দিয়ে দখল করে নেয়।

    প্রতিপক্ষ বিভাষ দেবনাথ জমি দখলের কথা স্বীকার করে বলেন- ওই ফিলিং স্টেশনে আমার নিজের চার শতক জমি আছে। এ নিয়ে আদালতে আমার দায়ের করা মামলাও বিচারাধীন। চেয়ারম্যান ফয়সালার নাম করে গত চার বছর ধরে জমির ফয়সালা দিচ্ছে না। যে কারণে আমি তারকাটা দিয়ে বেড়া দিয়ে জমি দখল নিয়েছি।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ