ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • শেখ মুজিব ছিলেন বাঙ্গালীর অবিসংবেদিত নেতা: এমপি শাওন

    শেখ মুজিব ছিলেন বাঙ্গালীর অবিসংবেদিত নেতা: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে । খন্দকার মোশকাতগং এর পেত্নাতারা দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র করছে। যারা মনে প্রাণে কখনও স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এ দেশে খুনের রাজনীতি শুরু করেছিল।    

    রবিবার (১৪ আগস্ট) দুপুরে ভোলার লালমোহনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

    এমপি শাওন আরও বলেন, শেখ মুজিব ছিলেন বাঙ্গালীর অবিসংবেদিত নেতা। বঙ্গবন্ধু না থাকলে আমরা কখনই স্বাধীন হতাম না। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সোনার বাংলাতে রুপান্তরিত হচ্ছে।  

    বাংলাদেশ আওয়ামী মহিলালীগ ও যুব মহিলালীগ লালমোহন উপজেলা শাখার উদ্যোগে লালমোহন উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মহিলালীগ লালমোহন উপজেলার সভাপতি সাবিনা ইয়াসমিন।সঞ্চালনা করেন লালমোহন উপজেলা যুব মহিলালীগের সভাপতি কামরুন নাহার সুমি। আলোচনা ও দোয়া মোনাজাতে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা ও যুবলীগের লালমোহন উপজেলার উপদেষ্টা মিসেস ফারজানা চৌধুরী রত্না।

    এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুর রহমান মুরাদ, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আ.ন.ম. শাহাজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মাস্টারসহ আওয়ামী লীগ ও মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ