ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • শেখ হাসিনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা : এমপি জ্যাকব

    শেখ হাসিনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা : এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতীর জনক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যেমন স্বপ্ন দেখেছিলেন তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সেই পথেই এগিয়ে যাচ্ছে। অবিস্মরণীয় উন্নয়নের জন্য বাংলাদেশকে বিশ্ববাসী এখন আইডল মনে করে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা হলো নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা।

    রবিবার ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এমপি জ্যাকব বলেন, বৈশ্বিক করোনার মধ্যে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সত্ত্বে সরকারের নানামুখী সাহসী পদক্ষেপের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের টাকায় পদ্মাসেতু চালু করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনৈতিক ভাগ্য উন্নয়ন করেছেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ