ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মুলাদীতে তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তানকে মারধর

    মুলাদীতে তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তানকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সন্তানকে মারধরের ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল জলিল খানের পুত্র, মুক্তিযোদ্ধা সংসদের কেয়ারটেকার দেলোয়ার খানের সাথে শনিবার দুপুর ১টায় নিজ বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় তার সৎ চাচা আঃ রশিদ খানের সাথে।

     

    এর জেরধরে রশিদ খানের পুত্র খোকন খান (৪৫) ও খোকন খানের ছেলে নাজমুল (২৭) দেলোয়ারের উপর চড়াও তাকে মারপিঠ করে এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে দেলোয়ার রক্তাক্ত যখম হয়। তার ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে ভর্তি করেন।

     

    এব্যাপারে দেলোয়ার হোসেন মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবার। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নুর মোহাম্মদ হোসাইনী বলেন, মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধা সংসদের কেয়ারটেকার দেলোয়ারের উপর হামলার বিষয়ে আমি অবগত আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ