ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে কমছে ডায়রিয়ার প্রকোপ : নতুন আক্রান্ত ২৪১

    বরিশালে কমছে ডায়রিয়ার প্রকোপ : নতুন আক্রান্ত ২৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কমতে শুরু করেছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪১ জন। আর গত ১ সপ্তাহে আক্রান্ত হয়েছিলেন ৩১৬৭ জন।

    সে অনুযায়ী প্রতিদিনের গড় হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫২ জন। এই হিসেবে কমতে শুরু করেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা।


    আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
    আক্রান্তের দিক দিয়ে সবার উপরে রয়েছে বিভাগের পিরোজপুর জেলা। অপরদিকে সবচেয়ে কম আক্রান্ত ঝালকাঠিতে।


    তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় বরিশালের আক্রান্তের সংখ্যা ৩৮ জন, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ৫৪, পিরোজপুরে ৭০ জন, বরগুনায় ২৪ ও ঝালকাঠিতে ২০ জন।


    তবে এদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ