ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • লঘুচাপে উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত

    লঘুচাপে উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। রবিবার সকালে সৈকতে থাকা পর্যটকদের বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

    তবে সবকিছু উপেক্ষা করে কেউ কেউ ঢেউয়ের তালে মেতেছেন। আবার কেউ বৃষ্টি উপভোগ করে হই-হুল্লোড় করছেন সৈকতে। এছাড়া অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন।

    স্থানীয়রা জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পর্যটকদের আনাগোনা বেড়েছে। তাই বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন বয়সের ভ্রমণ পিপাসুদের আনন্দের কমতি নেই।

    পর্যটক সাব্বির জানান, বন্ধুদের নিয়ে গোসল করছি। একদিকে বৃষ্টি অন্যদিকে সমুদ্রের ঢেউ- এক অন্যরকম অনুভূতি। তবে পুলিশ বার বার মাইকিং করায় বেশি দূরে যাচ্ছি না।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আমরা বার বার মাইকিং করেছি। ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে তাদের টিম টহলে রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ