ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ার সেই ইউএনওকে বদলি

    কলাপাড়ার সেই ইউএনওকে বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলোচিত সেই ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে বদলি করা হয়েছে। আজ রবিবার (১৪ আগষ্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহীন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সূত্র জানায়, আলোচিত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক (পরিচিতি নম্বর ১৭২০০) কে পাশ্ববর্তী বরগুনা জেলার আমতলী ইউএনও হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদায়ন করা হয়েছে। আলোচিত ইউএনও’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ তদন্তের স্বার্থে তাকে ১৮ কি.মি. দূরত্বের আমতলি উপজেলায় বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানায় সূত্রটি।
     
    এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র স্বাক্ষর নিয়ে গুঞ্জন ওঠে। এ ঘটনায় জেলা প্রশাসনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। 

    এছাড়া এ বিষয়ে কলাপাড়া থানায় ভূমি অফিস সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে একমাত্র আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের নামে একটি ফৌজদারী মামলা দায়ের হয়। পরে মামলার এজাহারভূক্ত প্রধান আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। শীঘ্রই এ মামলার অপরাধ সম্পর্কিত বিষয়টি তদন্তে মাঠে নামছে দুদুক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ