ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

    মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও আ'লীগের দুটি গ্রুপে পৃথকভাবে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালন করেছেন। 

    দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশণার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা আ‘লীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মো. বাচ্চু আকন, এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আ‘লীগ সহ সভাপতি আরিফ উল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, আ‘লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ, মিজানুর রহমান মিলন প্রমূখ।

    এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালন করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ