ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোসের

    বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোসের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেভিয়া থেকে অ্যাস্টন ভিলায় যাওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিয়াগো কার্লোস ইনজুরিতে পড়েছেন। পায়ের গোড়ালির ইনজুরিতে ২৯ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার মাঠের বাইরে চলে গেছেন।  

    চলতি মৌসুমে তিনি লা লিগার ক্লাব সেভিয়া থেকে প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলায় গেছেন। দলের শুরুর দুই ম্যাচেই একাদশে ছিলেন তিনি। প্রথম ম্যাচে হারের পর এভারটনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। ওই ম্যাচে ইনজুরিতে পড়েছেন তিনি। 

    তার গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে। ক্লাবের পক্ষ থেকে তার সার্জারি করানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু কতোদিন তিনি মাঠের বাইরে থাকবেন তা নিশ্চিত করা হয়নি। গোড়ালির ওই লিগামেন্ট ইনজুরি থেকে তিন-চার মাসের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না বলে মনে করা হচ্ছে। 

    ডিয়াগো কার্লোস ব্রাজিলের অলিম্পিক স্বর্ণ জয়ী দলের সদস্য। তবে জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার নন তিনি। নান্টেস ও সেভিয়ায় তিন মৌসুম করে কাটানো এই ডিফেন্ডার ব্রাজিলের হয়ে কোন ম্যাচ খেলেননি। তবে বেশ ক’বার তিতের দলে ডাক পেয়েছেন তিনি। কোচ তিতে তাকে পরিকল্পনায় না রাখলেও কার্লোস নিশ্চয় বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ