ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

    গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট বরিশাল এর সহযোগিতায় ও শ্রীগুরু সঙ্গ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে। 

    মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুব লাল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।


    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা কাশী নাথ দত্ত, সহ সভাপতি মো. রেজাউল করিম, বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, কাউখালী শ্রীগুরু সঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত, প্রচার সম্পাদক ভক্ত কর্মকার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত। 

    এছাড়াও শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, চক্ষু রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূরদূরন্ত থেকে আসা এ কার্যক্রম অনুষ্ঠানে ২০০ রোগীর চিকিৎসাসেবা দেয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ