ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • জাল টাকা উদ্ধার মামলায় পিরোজপুরে পাঁচজনের কারাদণ্ড

    জাল টাকা উদ্ধার মামলায় পিরোজপুরে পাঁচজনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলায় ৫০ হাজার জাল টাকা লেনদেনের মামলায় অভিযুক্ত একজনকে ১৪ বছর ও চারজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

    বুধবার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন।

    আদেশে অভিযুক্ত রনি খানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযুক্ত সাফা দত্ত ওরফে স্বপন, মুনান হাওলাদার, বাবু শেখ ও শাহাদাৎ পঞ্চায়ত প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    দণ্ডপ্রাপ্ত রনি খান (৪০) মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মোহাম্মদ দুলাল খানের ছেলে, সাফা দত্ত ওরফে স্বপন (৪৫) সদর উপজেলার মূলগ্রাম এলাকার মৃত কার্তিক দাসের ছেলে, মুনান হাওলাদার (৩৫) সদর উপজেলার ওদনকাঠী এলাকার ওয়ারেস হাওলাদারের ছেলে, বাবু শেখ (৩০) সদর উপজেলার মূলগ্রাম এলাকার শাহজাহান শেখের ছেলে এবং শাহাদাৎ পঞ্চায়েত (৪০) মঠবাড়িয়া উপজেলার বাদুরা এলাকার আদম আলী পঞ্চায়েতের ছেলে।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জহুরুল ইসলাম জানান, ২০১৬ সালের ১২ জুন পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে পুলিশ জাল টাকা লেনদেনের সময় রনি খানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে রনির সাথে থাকা অপর আসামি সাফা দত্ত ওরফে স্বপন, মুনান হালাদার, বাবু শেখ ও ও শাহাদাৎ পঞ্চায়েত পালিয়ে যায়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য আসামিরা জাল টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে বলে রনি স্বীকার করে। পরে ২০১৭ সালের ১২ মে পুলিশ এই মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতের বিচারক এ মামলার ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় প্রদান করেন। বিচারকের আদেশের সময় আদালতে শাহাদাৎ পঞ্চায়েত ছাড়া অন্য আসামিরা পলাতক ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ