ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • ডিজেল পাচারকালে ৫ চোরাকারবারি আটক

    ডিজেল পাচারকালে ৫ চোরাকারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। 

    মঙ্গলবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। 

    আটককৃতরা হলেন মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০) ও মো. মিরাজ (৩৬)। তাঁদের সবার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায়। 


    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কার্গো জাহাজ ‘এমভি হাজী রূপসাহেরা-২’ থেকে ডিজেল পাচারকালে চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার চোরাই ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।’ 

    মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর এমভি হাজী রূপসাহেরা-২-এর মাস্টার মো. বাবুল শিকদারের মুচলেকা নিয়ে কার্গো জাহাজটি ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ চোরাকারবারি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ