ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • দক্ষিণ আইচায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    দক্ষিণ আইচায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার জেলার দক্ষিণ আইচা থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার (১৮ আগস্ট ) সকাল ১১টায় চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে  দক্ষিণ আইচা থানা পুলিশের আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন।


    এস, আই অমিত হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, দক্ষিণ আইচা থানা যুবলীগের সাবেক সভাপতি  আব্দুর রশিদ মিয়া, এস আই রিয়াজুল, আওয়ামী লীগ নেতা কাশেম ছুকানি, দক্ষিণ আইচা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, অর্থবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মমিন, সদস্য শামছুদ্দিন খোকন ও হাসান লিটন, চর মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদ, প্রভাষক মোহাম্মদ হাসানসহ প্রমুখ।

    ওপেন হাউজ ডে আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক  নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

    দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। 

    তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই এলাকায়  থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। এই সময় এলাকায় জনগণের কাছে সর্বরকম সহযোগিতা কামনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ