ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে তাবাচ্ছুম আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাবাচ্ছুম উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে।


    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে জোয়ারের অতিরিক্ত পানিতে লোকালয়ে পানি অটকা পড়ে। শিশুটি বসত ঘরের পিছনে থাকা একটি ডোবায় আটকা পড়া পানিতে ওই দিন সকালে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজা-খুঁজির এক পর্যায়ে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

    নিহত তাবাচ্ছুমের পিতা সবুজ হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে ঘরের সবাই নাস্তা করতে ছিলো। এসময় পরিবারের অগোচরে বসতঘরের পিছনে থাকা ডোবায় জমা জোয়ারের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, পানিতে পড়ে একটি শিশু মারা যাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ