ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তন উদ্বোধন

    কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 
    বৃহস্পতিবার বেলা তিনটায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, ফ্রেশ গ্রুপ অব কোম্পানী চেয়ারম্যান, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও কলাপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান সিআইপি।

    কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিন্ময় হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফিজুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড: শামীম আল সাইফুল সোহাগ ও কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার প্রমুখ ব্যক্তিবর্গ। 

    একই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান সিআইপি, তাঁর ছোট ভাই ও স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. মশিউর রহমান চমক সিআইপি ও আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকে স্মারক সম্মাননা  প্রদান করা হয়েছে। এ সময় সম্মানিত এসব অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়া হয় ও ক্রেস্ট প্রদান করা হয়। 

    উন্নত সাউন্ড সিষ্টেম, প্রজেক্টর, গ্রন্থাগারসহ আধুনিক সুবিধা সম্বলিত নান্দনিক নির্মাণশৈলীতে কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তন সজ্জিত করা হয়েছে। শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এ জন্য ব্যক্তিগতভাবে প্রায় ৩০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ