ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পায়রা নদীতে জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের পাঙাশ

    পায়রা নদীতে জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের পাঙাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) পায়ার নদীতে এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আমতলী বাজারে ১৫ হাজারে বিক্রি হয়।

    স্থানীয়রা জানান, উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মো. নাননু বয়াতি বড়শি দিয়ে মাছ ধরেন। বৃহস্পতিবার বিকেলে পায়রা নদীতে তিনি বড়শি পেতে মাছের জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে বুঝতে পারেন তার বড়শিতে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে মাছটি ধরে রাত ৯টার দিকে আমতলীর বাজারের নাহিদ মৎস্য আড়তে নিয়ে যান। ১৫ কেজি ওজনের মাছটি জব্বার চৌকিদার নামের একজন বিক্রেতা ফরিদপুরের এক ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

    নাহিদ মৎস্য আড়তের মালিক মো. ফোরকান চৌকিদার বলেন, এত বড় নদীর পাঙাশ অনেক দিন ধরা পড়েনি।

    আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. শহিদুল ইসলাম বলেন, নদীতে বিভিন্ন সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ অবাধ চলাচলের সুযোগ পাওয়ায় দ্রুত বৃদ্ধি পেয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ